বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো. কাউসার আলম, এফসিএম’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত রোববার বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএম’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে, উভয় প্রতিষ্ঠানই বাংলাদেশের আর্থিক ও নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। আলোচনাকালে, প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে, যার মধ্যে; কর্পোরেট গভর্ন্যান্স, আর্থিক প্রতিবেদনের মানদণ্ড, নিয়ন্ত্রক বিধিমালা অনুসরণ, ঝুঁকি ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো উল্লেখযোগ্য। আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলম, এফসিএম’ বলেন, ‘দেশের সরকারি-বেসরকারি উভয় খাতে ব্যয় ব্যবস্থাপনা, আর্থিক সুশাসন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানদণ্ড-ভিত্তিক পদ্ধতির প্রসারে আইসিএমএবি কাজ করে যাচ্ছে। বর্তমানে অর্থনৈতিক পরিবেশ ক্রমেই জটিল হচ্ছে। আর সেক্ষেত্রে, দক্ষ অ্যাকাউন্টেন্টরা আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি