এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর দানবক্স সেবা চালু
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দান-সদকা, জাকাত প্রদান ও ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে ‘ডিজিটাল দানবক্স’ সেবা চালু করেছে এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডো। বাংলা কিউআরের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের অ্যাপ ও মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে যে কোনো পরিমাণ অর্থ মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন দাতব্য সংস্থার ডিজিটাল দানবক্সে দান করা যাবে। গত রোববার এই সেবার উদ্বোধন করেন এনআরবিসি আল ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, শরিয়াহ কমিটির সদস্য ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানব সম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম, আল আমিন ইসলামিক উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
