জনতা ব্যাংকের ইফতার ও ব্যবসাবিষয়ক আলোচনা সভা
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গত বুধবার জনতা ব্যাংক পিএলসির লোকাল অফিসের গ্রাহকদের অংশগ্রহণে ইফতার ও ব্যবসাবিষয়ক আলোচনা সভা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। ব্যাংকের লোকাল অফিসের প্রধান মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় শাখাটির গুরুত্বপূর্ণ ব্যবসায়ী গ্রাহকরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতারা জনতা ব্যাংকের সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক ও ব্যাংকিং সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে জনতা ব্যাংকে তাদের ব্যাংকিং কার্যক্রম বৃদ্ধি করার প্রত্যাশা ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
