বিনিয়োগকারীদের আশাহত করে ফের পতনে শেয়ারবাজার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের শেয়ারবাজারে ফের দরপতন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও কমেছে মূল্যসূচক। তবে এই বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দেশের শেয়ারবাজারে টানা দরপতন হয়। তবে গত সপ্তাহের শেষ চার কার্যদিবস টানা ঊর্ধ্বমুখী থাকে বাজার। ফলে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ধারায় ফিরবে এমন প্রত্যাশা করতে থাকেন বিনিয়োগকারীরা। কিন্তু এখন আবার দরপতন হলো। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ওইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকে ঊর্ধ্বমুখীতার দেখা মেলে।
