অসহায় গরিব রোগীদের চিকিৎসার্থে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অনুদান

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে অসহায় গরিব রোগীদের চিকিৎসার্থে এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমকে প্রসারিত করার লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের পক্ষ থেকে উক্ত অনুদানের চেক প্রদান করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. একেএম একরামুল হোসাইন স্বপনের নিকট উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন। উক্ত অনুদানের চেক হস্তান্তরকালে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ এবং ব্যাংকের জেএভিপি, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কেএম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি