সনি-র্যাংগসের নতুন সাইনবোর্ড উন্মোচন
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স সরবরাহকারী প্রতিষ্ঠান, সনি-র্যাংগস, বাংলামোটরে অবস্থিত তাদের হেড অফিস শোরুমে নতুন সাইনবোর্ড উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করল। সনি-র্যাংগসের সম্মানিত ভাইস চেয়ারপারসন, মিসেস সাচিমি হোসেন; ম্যানেজিং ডিরেক্টর, একরাম হোসেন; সনি ইলেক্ট্রনিক্স, রিজিওনাল মার্কেটিং ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট, মি. বে জি হুন; সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ব্রাঞ্চ হেড মি. যশোয়া কোয়েক যৌথভাবে এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সনি-র্যাংগসের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
