গ্রাহকদের এক্সক্লুসিভ ডাইনিং ও লাইফস্টাইল সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বছরজুড়ে গ্রাহকদের প্রিমিয়াম লাইফস্টাইল ও ডাইনিং সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা মোজাইক রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ব্রাঞ্চ, ডিনার, ইফতার-পরবর্তী ডিনার এবং সাহরিতে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ সুবিধা উপভোগ করবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা Mosaic, Connexions Ges House of Han -এ আ লা কার্ট ডাইনিংয়ে ১০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করবেন। পাশাপাশি হোটেলের হেলথ ক্লাব, সুইমিং পুল এবং ভেন্যু বুকিংয়ের ক্ষেত্রেও ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এই চুক্তিটি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার ডিরেক্টর অব হিউম্যান রিসোর্সেস নাজমুল হুদা। তিনি আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার আশ্বানি নায়ারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি