ঈদে ১০ দিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল বুধবার থেকে আগামী ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত বন্ধ থাকবে বন্দরের এ কার্যক্রম। আগামী ২৮ মার্চ (শনিবার) সকাল থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। তবে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যাতায়াত করতে পারবেন। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, গতকাল বুধবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভোমরা কাস্টমস সিএন্ডএফ এসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের মধ্যে আলোচনা সাপেক্ষে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
