অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। গতকাল বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে অগ্রণী ব্যাংক। কর্মসূচিগুলোতে অগ্রণী ব্যাংকের উপ-ব্যস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহা-ব্যবস্থাপক মু. আফজাল হোসেন ও মো. জালাল উদ্দিন, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতারা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে জাতীয় পত্রিকায় রঙিন বিজ্ঞাপন প্রকাশসহ অগ্রণী ব্যাংকের বিভিন্ন সার্কেল, অঞ্চল ও শাখাগুলো স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি