অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

তিতাস গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত সোমবার মো. আহসান হাবিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোবিঅ- মুন্সীগঞ্জ আওতাধীন দূর্গাবাড়ি, গোসাইবাগ, মুন্সীগঞ্জ এলাকার তিনটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আবাসিক সংযোগের আনুমানিক ১৩৪টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ জিআই পাইপ ১৫০ ফুট, রেগুলেটর ১১টি জব্দ/অপসারণ করা হয়েছে। এ সময় জরিমানা বাবদ ১৬ হাজার টাকা আদায় করা হয়েছে।
একই দিনে, মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোবিঅ- জিনজিরা আওতাধীন কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকার দুটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, দুটি তার কারখানার (নামবিহীন) সংযোগ বিচ্ছিন্নসহ জিআই পাইপ ১২ ফুট, বুস্টার ৩টি জব্দ/অপসারণ করা হয়েছে। এতে মাসিক ১৭ লাখ ৭১ হাজার ২৫৭ টাকার গ্যাস সাশ্রয় হয়েছে। এছাড়াও খোলামোড়া এলাকায় ঈদের ছুটিকালীন সময়ে ৭১ টিভি চ্যানেলে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ প্রদানের বিষয়ে রিপোর্টের অনুসন্ধান করে আনুমানিক ৬-৭ ফিট খুড়ে লাল টেপ পেঁচানো এমএস পাইপ পাওয়া যায় (ক্যাপিংকৃত) যা বিচ্ছিন্ন করত : কিলিং/কাপিং করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
