নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করল তাসকিনের বিজ্ঞাপন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সম্প্রতি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এসির একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন জাতীয় ক্রিকেট দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। ‘স্মার্ট কমফোর্টে নেক্সট লেভেলে’ শিরোনামের ওই বিজ্ঞাপনটি এরইমধ্যে দর্শকদের নজর কেড়েছে। বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে আসার পরপরই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। রীতিমতো ভাইরাল হয়েছে বিজ্ঞাপনটি। লাইক, কমেন্ট ও শেয়ার বাড়ছে মুহুর্মুহু। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত বিভিন্ন অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনটি এরইমধ্যে ১২০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। জানা গেছে, বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। তিনি এখন ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে সুপারব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে কাজ করছেন। ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান এবং ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমানের ভাবনা ও নির্দেশনায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আশিক আলম। ওয়ালটন এসির ফেসবুক পেইজে রিলিজের পর শুধু এই প্ল্যাটফর্মেই এখন পর্যন্ত এটি ১১৪ মিলিয়নের বেশি দর্শক বিজ্ঞাপনটি দেখেছেন। লাইক দিয়েছেন প্রায় ৬০ হাজার এবং মন্তব্য ও শেয়ার করেছেন লাখো দর্শক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
