বাগেরহাটের রামপালে জনতা ব্যাংকের তৃতীয় উপশাখা চালু
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাগেরহাটে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র উপশাখা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ব্যাংকের তৃতীয় উপশাখাটির উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক রমনাথ পুজারি, প্রকল্প পরিচালক-ইনচার্জ অভিষেক কুমার এবং ডিপিডি মো. আলাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএমণ্ডইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগাধীন ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
