ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ডিজিটাল সার্ভিসের মাধ্যমে আদায় সংক্রান্ত একটি চুক্তি গতকাল মঙ্গলবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির হেড অব ব্রাঞ্চ অপারেশন এন্ড লায়াবেটিজ ডিভিশন আব্দুল্লাহ আল মাসুদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এএফএম মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন ও মো. আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সব বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন। এ সময় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান শিকদার ও মো. শাহাদাত হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি