রেমিট্যান্স সংগ্রহে বাংলাদেশ কৃষি ব্যাংকের ২য় পুরস্কার-সিলভার অ্যাওয়ার্ড অর্জন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (NRB) ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১২ এপ্রিল, ২০২৬ তারিখে আয়োজন করা হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য “সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং”। অনুষ্ঠানে বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য শীর্ষ ১০ টি ব্যাংক-কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের সকল ব্যাংকের মধ্যে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় শীর্ষস্থানে থাকায় সিলভার অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী। ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংক ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে। তিনি এই অর্জনের জন্য ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসিদের বাংলাদেশ কৃষি ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কের উপর অবিচল আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।” সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
