বাজেট যেন শাস্তিমূলক না হয় মেট্রো চেম্বারের সভাপতি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের বাজেট যেন শাস্তিমূলক না হয়ে সহায়ক ও প্রবৃদ্ধিমূলক হয়- এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান। তিনি বলেছেন, ‘বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতিতে আমরা একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। উচ্চ মুদ্রাস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, উচ্চ সুদহার ও বৈদেশিক মুদ্রার চাপ- এসব কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে গেছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রেক্ষাপটে আমাদের প্রত্যাশা- আসন্ন জাতীয় বাজেটটি যেন ‘শাস্তিমূলক’ না হয়ে ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী হয়।’

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ : বেসরকারি খাতের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এই সেমিনারে এই কথা বলেন এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান। রাজধানীর লেকশোর হোটেলে গতকাল রোববার সকালে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।