শাহ্জালাল ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

হজ পরিপালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে একটি হজ বুথ স্থাপন করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে হজ গমনেচ্ছুদের মধ্যে হজ গাইড এবং ছাতা প্রদান করা হয়। গতকাল রোববার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উক্ত বুথের উদ্বোধন এবং হজযাত্রীদের সেবার জন্য প্রদত্ত দ্রব্যসামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস, ঢাকার পরিচালক (যুগ্ম-সচিব) মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার, উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফ, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস এবং ব্যাংকের জেএভিপি, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কেএম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
