রূপালী ব্যাংকের এসএমটি সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি)-এর ৩১তম সভা গতকাল সোমবার রাজধানীর দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সভায় উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ, মো. মঈন উদ্দিন মাসুদ, এমএমজি তোফায়েল, সালামুন নেছা ও স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদ এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং দেশের বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির অন্যান্য সদস্যরা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত হন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
