আইসিবি ইসলামিক ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ফাউন্ডেশন কোর্স শুরু

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারে নবনিযুক্ত অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের প্রথম পর্ব শুরু হয়েছে। পরবর্তীতে মে মাসে ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় ধাপ শুরু হবে। গত রোববার এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক মামুনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসককে সহায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. সুমন্ত কুমার সাহা, সিএফএ। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান (রাজশাহী ও খুলনা) মো. কামাল হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মাসুদ হাসান। প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন হেড অফ ট্রেনিং মো. পারভেজ ইউসুফ চৌধুরী। ফাউন্ডেশন কোর্সে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার মোট ২৮ জন কর্মকর্তা অংশ নেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি