সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যৌথভাবে গতকাল বুধবার তাদের ব্যাংকাস্যুরেন্স অংশীদারিত্ব উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আর্থিক ও বিমা সেবার প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ঘটে। ব্যাংকাস্যুরেন্স হলো ব্যাংকিং ও বিমা খাতের মধ্যে একটি অগ্রসরমান সহযোগিতার ক্ষেত্র, যা এক প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বিত আর্থিক সমাধান প্রদানকে সম্ভব করে তোলে। মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যকার এই অংশীদারিত্ব উদ্ভাবন, গ্রাহকসুবিধা এবং সেবার উৎকর্ষতা নিশ্চিত করার অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরে। এই সহযোগিতার আওতায় মিডল্যান্ড ব্যাংক তার শাখা নেটওয়ার্কের মাধ্যমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বিমা পণ্যগুলোর বিতরণ কার্যক্রম শুরু করেছে। ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন শাখা থেকে সহজেই বিভিন্ন ধরনের জীবন বিমা সেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। সংবাদ বিজ্ঞপ্তি