ট্রাস্ট ব্যাংকের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড গত রোববার রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে চালু করেছে। নতুন কার্ডগুলো উন্মোচন করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার; ইউনিয়নপে ইন্টারন্যাশনাল-এর সিইও ল্যারি ওয়াং; ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহসান জামান চৌধুরী; ইউনিয়নপে ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার মো. মাসুদ রায়হান; ট্রাস্ট ব্যাংকের ইভিপি এবং হেড অব কার্ডস মো. মোস্তফা মুশাররফসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
