রাজশাহী চেম্বারের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুই বছর মেয়াদি নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতিসহ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ বিএনপি ও জামায়াতের অন্যান্য নেতা ও ব্যবসায়ী নেতারা।
