চট্টগ্রাম পোর্ট অথরিটি ও প্রাইম ব্যাংকের কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু

প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসি এবং চট্টগ্রাম পোর্ট অথরিটি (সিপিএ)-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘সিপিএ-প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড’, যা বন্দর সংশ্লিষ্ট গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ডটি চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য নির্বিঘ্ন লেনদেন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এই কৌশলগত অংশীদারিত্ব প্রাইম ব্যাংকের উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের অঙ্গীকারকে আরও সুদৃঢ? করেছে। কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় সম্প্রতি হোটেল শেরাটন ঢাকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান-ওএসপি, এনডিসি, এসসিসি, পিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে. চৌধুরী; প্রাইম ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান; ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি