কৃষি ব্যাংক সিবিএ, অফিসার কল্যাণ সমিতি ও ওমেন্স ফোরামের উদ্যোগে মে দিবস পালিত
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএ, অফিসার কল্যাণ সমিতি ও ওমেন্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ১ মে ২০২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন, অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন এমপ্লয়িজ ইউনিয়ন, বাংলাদেশ কৃষি ব্যাংক বি-৯৮৫ (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, ওমেন্স ফোরামের আহবায়ক তাসলিমা আক্তর লীনাসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে International Labour Organi“ation (আইএলও)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের সম্মাননা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য জোরদারের আহ্বান জানানো হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃপক্ষ ভবিষ্যতেও শ্রমিকবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
