কোরবানির পর ৭ দিন ঢাকায় কোনো চামড়া প্রবেশ করবে না
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

কোরবানি পরবর্তী ৭ দিন সারা দেশ থেকে ঢাকায় কোনো চামড়া প্রবেশ করবে না। এবারও চামড়া সংরক্ষণের জন্য বিসিকের মাধ্যমে বিনামূল্যে লবণ দেবে সরকার। প্রতিটি এলাকায় ব্যবসায়ী ও মসজিদণ্ডমাদ্রাসায় চামড়া সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের অধিবেশন অনুষ্ঠিত হয়।এ সময় মন্ত্রী বলেন, আগামী কোরবানি ঈদে কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদণ্ডমাদ্রাসার দায়িত্বশীলদের ডেকে প্রশিক্ষণ দেবে সরকার।
