বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগে প্রাইম একাডেমিয়ার আওতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) এবং ইউনিভার্সিটির ‘ক্যারিয়ার ক্লাব’-এর সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন : এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে তরুণদের ক্যারিয়ার গঠন, গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ইন্ডাস্ট্রি-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়্যাবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন নৈতিক নেতৃত্ব, পরিস্থিতি বুঝে সচেতন সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নারীর ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোকপাত করেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান তরুণদের জন্য আর্থিক সাক্ষরতা ও অর্থ ব্যবস্থাপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি প্রাইম ব্যাংকের গত ৩১ বছরের পথচলায় অর্জিত সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগসমূহ উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন, যিনি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বুটেক্সের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. মশিউর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি