শিক্ষাপ্রতিষ্ঠানকে আর্থিক, প্রশাসনিক এবং শিক্ষার্থীকেন্দ্রিক সেবা এক প্ল্যাটফর্মে

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘কমিউনিটি এডুসুুইট ৩৬০’-একটি আধুনিক, উদ্ভাবনী ও সমন্বিত স্কুল ব্যাংকিং সমাধান; যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক, প্রশাসনিক এবং শিক্ষার্থীকেন্দ্রিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। পুলিশ সদর দপ্তরে এই সেবাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান জনাব মো. আলী হোসেন ফকির । শিক্ষা খাতে উদ্ভাবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক তৈরি করেছে ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’-একটি পূর্ণাঙ্গ অ্যান্ড-টু-অ্যান্ড ব্যাংকিং ও সেবা প্ল্যাটফর্ম। এটি শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থী কল্যাণের বিভিন্ন চাহিদা পূরণে সহায়ক হবে। সমন্বিত এই সেবা প্যাকেজ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা উন্নয়ন, অভিভাবকদের জন্য সহজ সেবা নিশ্চিতকরণ এবং পুরো স্কুল ইকোসিস্টেমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি