ব্র্যাক ব্যাংক ও ক্রাউন প্লাজার বিশেষ আয়োজন ‘দ্য মাদারহুড মুভমেন্ট’

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আগামী রোববার, মা দিবস উপলক্ষে ‘দ্য মাদারহুড মুভমেন্ট’-এর আয়োজন করতে যাচ্ছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও ব্র্যাক ব্যাংক। দিনব্যাপী এই আয়োজনে এবারের প্রতিপাদ্য ‘হোয়্যার মাদার্স বিকাম আইকনস’। প্রচলিত উদ্?যাপনের বাইরে গিয়ে এই অনুষ্ঠান মায়েদের উদ্যোগ, নেতৃত্ব ও পরিবর্তনের কারিগর হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে। এটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। এদিন সকাল ১০টায় ২৫ তলার বলরুমে ‘মাদার্স মার্কেট’-এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। মায়েদের পরিচালিত প্রায় ৩০টি প্রতিষ্ঠানের এই বিশেষ আয়োজনে স্থান পাবে হাতে তৈরি পণ্য, বুটিক ফ্যাশন, ঘরোয়া খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক উদ্ভাবনী সব সামগ্রী। রাত ৯টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে দর্শনার্থীরা দিনভর কেনাকাটার পাশাপাশি উদ্যোক্তা মায়েদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। বিকালের আয়োজনে ২৬ তলার ‘দ্য বিস্ট’-এ বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি’ শীর্ষক একটি লিডারশিপ সেশন অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই প্যানেল আলোচনায় অংশ নেবেন সফল পেশাজীবী ও অনুপ্রেরণাদায়ী মায়েরা। তারা ব্যবসা ও মাতৃত্বের ভারসাম্য রক্ষা, নেতৃত্ব ও ব্যক্তিসত্ত্বা এবং আধুনিক মাতৃত্বের কাঠামোগত ও মানসিক দিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। সেশন শেষে ব্র্যাক ব্যাংক ‘তারা’ কার্ডহোল্ডাররা বিকেলের চা-নাশতার আয়োজনে অংশ নিতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি