জনতা ব্যাংকে এন্টি মানি লন্ডারিংবিষয়ক সম্মেলন
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সম্প্রতি জনতা ব্যাংক পিএলসিতে এন্টি মানি লন্ডারিং বিষয়ে এক ভার্চুয়াল সম্মেলন ব্যামেলকো (BAMLCO) অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। ব্যাংকের জিএম এবং চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মোহাম্মদ সাফায়েত হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম-পরিচালক মো. হাফিজুর রহমানসহ দেশব্যাপী ৯২৫টি শাখার এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, ১৩ জন বিভাগীয় কমপ্লায়েন্স অফিসার, ৫২ জন এরিয়া কমপ্লায়েন্স অফিসার এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন। আলোচনায় অর্থপাচার প্রতিরোধে ঝুঁকিভিত্তিক টেকসই ও সময়োপযোগী কমপ্লায়েন্স কাঠামোর যথাযথ পরিপালনের উপর গুরুত্বারোপ করা হয়। অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দৃঢ় ও কাযকর পদক্ষেপ গ্রহণে সবাইকে সচেতন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
