
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গতকাল রোববার প্রতিষ্ঠার ২৫ বছর (রজতজয়ন্তী) পূর্তি উদযাপন করেছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও উপ-শাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহ্ফিলে দেশ ও জাতির বৃহৎ কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে করপোরেট প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। তাছাড়া একই দিনে ব্যাংকের নতুন ১২টি এসএমই বিনিয়োগ প্রডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালকরা মো. সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সদস্য মুফতী মোহাম্মদ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি