জনতা ব্যাংকের ‘জনতা পে’-এর কার্যক্রম শুরু

প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঢাকা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুল অ্যান্ড কলেজ এবং কুড়িগ্রাম সরকারি কলেজের সঙ্গে জনতা ব্যাংক পিএলসির সমন্বিত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘জনতা পে’ (Janata Pay)-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এ পেমেন্ট সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা, ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান, আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিসসহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনতা পে জনতা ব্যাংক পিএলসির একটি সমন্বিত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সরকারি, বেসরকারি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সহজে অনলাইন পেমেন্ট গ্রহণ করতে পারে। গ্রাহকরা মোবাইল অ্যাপস ও ওয়েব ব্রাউজারের মাধ্যমে নিরাপদ ও সহজ উপায়ে বিভিন্ন ধরনের পেমেন্ট সম্পন্ন করা যায়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি