
ট্রাস্ট ব্যাংক পিএলসি নীলফামারীর সৈয়দপুরে মাসব্যাপী ‘SICIP-এর আওতায় Entrepreneurship Development Program (Batch-2)’ সফলভাবে সম্পন্ন করেছে। এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকটির অঙ্গীকার আরও একবার প্রতিফলিত হয়েছে। ২০২৫ সালের ৩০ এপ্রিল SICIP-Gi Project Implementation Unit (PIU), বাংলাদেশ ব্যাংকের SME & Special Programmes Department (SMESPD) এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের (MoU) আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করা হয়। সম্প্রতি সৈয়দপুরের Eque Heritage Hotel and Resort-এ আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসেস হোসনে আরা শিখা। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক ট্রেইনিং একাডেমির প্রিন্সিপাল এবং এসইভিপি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান, এওডাব্লিউসি, পিএসসি (অব.), ব্যাংকের হেড অব বিজনেস এবং এসইভিপি মাহবুব হোসেন, ব্যাংকের এসএমই বিভাগের প্রধান এবং এসভিপি সাদাত আহমদ খান এবং সংশ্লিষ্ট অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি