জুলাই থেকে সব ব্যবসা প্রতিষ্ঠানে চালু হচ্ছে বাংলা কিউআর কোড
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আগামী জুলাই মাস থেকে দেশের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি’র উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে স্টার্টআপ ও উদ্যোক্তাদের অর্থায়নে নতুন ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি’ যাত্রা শুরু করেছে।
৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে ৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে গঠিত এ তহবিল ব্যাংকগুলোর মুনাফার ১ শতাংশ থেকে তৈরি করা হয়েছে। এটি এককালীন তহবিল নয়; বরং ধারাবাহিকভাবে সিড, লেট সিড ও সিরিজ-এ পর্যায়ে বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতের উদ্যোক্তারা মূলধন সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিএসআইসি চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, শুধু প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও (এসএমই) এই ভেঞ্চার ক্যাপিটাল সুবিধার আওতায় আসবেন। এছাড়া গভর্নর আরও জানান, ব্যাংকগুলোর ৪২৫ কোটি টাকার বিনিয়োগের পাশাপাশি ভেঞ্চার ক্যাপিটাল খাতে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত ৫০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন দেবে।
বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি সর্বজনীন ও আন্তঃলেনদেনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। একটি কিউআর কোড স্ক্যান করেই যেকোনো ব্যাংক অ্যাপ বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস।
