হজ ফাইন্যান্স কোম্পানির ১২৮তম পর্ষদ সভা
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গত সোমবার হজ ফাইন্যান্স কোম্পানি পিএলসি (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান)-এর পর্ষদ সভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএএম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালক মো. সাঈদ আহাম্মেদ এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক আহমেদ রুস্তম বিন আলি, প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের আমানত ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
