জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত সোমবার জনতা ব্যাংক পিএলসির নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের জিএম ইনচার্জ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় নোয়াখালী বিভাগীয় কার্যালয় ও এরিয়ার নির্বাহী-কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শাখাগুলোর ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি