প্রথম প্রান্তিকে পাঁচ কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি, ইপিএস কমেছে দুটির

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি চলতি বছরের (২০২৬ সাল) প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচটি কোম্পানির মুনাফা বেড়েছে। একই সময়ে কমেছে দুই কোম্পানির মুনাফা। গত বুধবার অনুষ্ঠিত কোম্পানিগুলোর পৃথক পরিচারলনা পর্ষদের সভায় আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে। যে কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে, প্রাইম ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, পূবালি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি)।

প্রাইম ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬১ পয়সা। এতে করে ইপিএস বেড়েছে ১৮ টাকা বা ৩০ শতাংশ। গত ৩১ মার্চ এ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৫ পয়সায়।