জনতা ব্যাংকের কুমিল্লা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

গত বুধবার জনতা ব্যাংক পিএলসির কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান বিশেষ অতিথি এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় কুমিল্লা বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহী-কর্মকর্তাসহ আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন কুমিল্লা উত্তর ও দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এরিয়ার শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ তাদের শাখার ব্যবসা সংক্রান্ত তথ্যাদি উপস্থাপন করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় শাখার কার্যক্রম গতিশীল করতে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।