এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এনসিসি ব্যাংক ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকের আস্থা, উদ্ভাবন ও শরিয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরের অঙ্গীকারকে সামনে রেখে। গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সূচনা করেন চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় ব্যাংকের অগ্রগতি, রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, সাবেক ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালকরা সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, মোরশেদুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস-সহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. হাবিবুর রহমান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হন।