ব্যাংক এশিয়ার ‘রেমিট্যান্স সুরক্ষা’ প্রশিক্ষণ ও এজেন্ট ব্যাংকিং বিজনেস কনফারেন্স

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে গত শনিবার কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারে ‘রেমিট্যান্স সুরক্ষা’ বিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ‘এজেন্ট ব্যাংকিং বিজনেস কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (UNCDF)-এর সহায়তায় পরিচালিত ‘লিভিং নো ওয়ান বিহাইন্ড (LNOB) ইন দ্য ডিজিটাল এরা ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মির্জা আজহার আহমদসহ প্রধান কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউএনসিডিএফের প্রতিনিধি মো. ইকবাল হোসেন ও হারুন অর-রশিদ মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রবাসী ও রেমিট্যান্স গ্রহণকারী পরিবারের জন্য রেমিট্যান্স সুরক্ষা সেবা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা রেমিট্যান্সের কার্যকর ব্যবহার নিশ্চিতকরণে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে মতবিনিময় করেন এবং গ্রাহক উপযোগী ব্যাংকিং পণ্য ও সেবা, ডিজিটাল আর্থিক সাক্ষরতা এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা করেন।