সোনালী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে ব্যাংকের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্যাংকের শেয়ার হোল্ডার ও পরিচালক, ব্যাংকের এমডি অ্যান্ড সিইও এবং কোম্পানি সেক্রেটারি অংশগ্রহণ করেন। সভায় পরিচালকম-লীর প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদনসহ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ভিত্তিক সমাপ্ত বছরের স্থিতিপত্র এবং লাভণ্ডক্ষতির হিসাব গ্রহণ, বিবেচনা এবং ২০২৫ সালের জন্য অডিটর নিয়োগ অনুমোদন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি