বাড়ল স্বর্ণের দাম

প্রকাশ : ২২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে টানা তৃতীয় দফা কমানোর পর ফের স¦র্ণের দাম বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স¦র্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স¦র্ণের ভরি দুই লাখ ৩৮ হাজার টাকায় উঠেছে। গতকাল ছিল দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

গতকাল বৃহস্পতিবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স¦র্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স¦র্ণের দাম দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স¦র্ণের দাম দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স¦র্ণের দাম এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

স¦র্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৪১ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের শুরুর পর থেকে বিশ্ব বাজারে স¦র্ণের দাম ঊর্ধ্বমুখী।