
গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ। ল্যাবএইড গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল, হেড অফ কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ল্যাবএইড গ্রুপের পক্ষে লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের সিইও শরিফ মো. আবিদ; ল্যাবএইড হসপিটালসের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ (কর্পোরেট সার্ভিসেস ডিপার্টমেন্ট) মো. জাহিদুর রহমান; ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সিনিয়র ম্যানেজার ও কো-অর্ডিনেটর (কর্পোরেট) আবু নাজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি