ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করল আইএফআইসি ব্যাংক

পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করল আইএফআইসি ব্যাংক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে আর্থিক লেনদেনকে আরও নিরাপদ, সহজ ও কার্যকর করতে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ‘আইএফআইসি ডিজিটাল পেমেন্ট বুথ’ উদ্বোধন করা হয়েছে। রবিবার, ২৪ মে ২০২৬ তারিখে আইএফআইসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিজিটাল এই পেমেন্ট বুথটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শেখ আকতার উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব লোন পারফরম্যান্স ম্যানেজমেন্ট; হেলাল আহমেদ, চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স, আইনুল ইসলাম চঞ্চল, সভাপতি, হাট পরিচালনা কমিটিসহ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ডিজিটাল বুথের মাধ্যমে পশুর হাটে তাৎক্ষণিক হিসাব খোলা, ডেবিট কার্ড ইস্যু, ফান্ড ট্রান্সফার, নগদ জমা, এটিএম সেবা, কিউআর পেমেন্ট, পিওএস সুবিধা, জাল নোট শনাক্তকরণসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত