
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত কোরবানির গরুর হাটে ক্যাশলেস কোরবানি ক্যাটল হাট বুথ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। গরুর হাটে এই ডিজিটাল পেমেন্ট বুথ বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগের অংশ। দিয়াবাড়ি গরুর হাটে ব্র্যাক ব্যাংককে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্র্যাক ব্যাংকের এই বুথে ক্রেতা ও ব্যবসায়ীরা ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)-এ টাকা জমা ও উত্তোলন, যে কোনো ব্যাংকে টাকা পাঠানো ও গ্রহণ, কিউআর কোড ও পিওএস মেশিনের মাধ্যমে পেমেন্ট, তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলা, জাল নোট শনাক্তকরণ এবং ২৪-ঘন্টা এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এই বুথের মাধ্যমে পশু ব্যবসায়ীরা নিরাপদে বিক্রির অর্থ ব্যাংকে জমা রাখতে পারবেন, ফলে নগদ অর্থ ব্যবহারের ঝুঁকি কমবে। একই সঙ্গে ক্রেতারাও দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠবেন। ২০২৬ সালের ২৪ মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গবাদিপশু খামারি, ব্যবসায়ী, ক্রেতা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ কোরবানির পশুর হাট সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি