এপ্রিলের বেতন দিয়েছে ৯৯.৪৮ শতাংশ পোশাক কারখানা : বিজিএমইএ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভুক্ত পোশাক কারখানার প্রায় শতভাগ এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। বিজিএমইএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মোট ২ হাজার ১৩৪টি চালু কারখানার মধ্যে এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১২৩টি কারখানা, যা মোট কারখানার ৯৯ দশমিক ৪৮ শতাংশ। একই সঙ্গে ঈদ বোনাস পরিশোধ করেছে ২ হাজার ৫৮টি কারখানা বা ৯৬ দশমিক ৪৯ শতাংশ। অন্যদিকে, মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ১ হাজার ২৪৩টি কারখানা, যা মোট কারখানার ৫৮ দশমিক ২৫ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা জোনে মোট চালু কারখানার সংখ্যা ১ হাজার ৭৯৪টি। এর মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ হয়েছে শতভাগ কারখানায়। এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ১ হাজার ৭৮৬টি কারখানা বা ৯৯ দশমিক ৫৫ শতাংশ। বকেয়া রয়েছে আটটি কারখানায় বা শূন্য দশমিক ৪৫ শতাংশ। এ অঞ্চলে ঈদ বোনাস পরিশোধ করেছে ১ হাজার ৭৬৫টি কারখানা বা ৯৮ দশমিক ৩৮ শতাংশ। এখনও বোনাস দেয়নি ২৯টি কারখানা বা ১ দশমিক ৬২ শতাংশ। এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ১ হাজার ২১১টি কারখানা বা ৬৭ দশমিক ৮৪ শতাংশ। চট্টগ্রাম জোনে মোট চালু কারখানার সংখ্যা ৩৪০টি।