অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির তৃতীয় ব্যাচ সম্পন্ন
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের সহযোগিতায় নরসিংদীর সম্ভাবনাময় সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য আয়োজিত মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতায় পরিচালিত এ উদ্যোগটি বাংলাদেশ ব্যাংকের কারিগরি সহায়তায় বাস্তবায়ন করা হয়। এর লক্ষ্য ছিল কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) উদ্যোক্তা ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করা। তৃতীয় ব্যাচের ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠান নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা করাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা, স্থানীয় ব্যবসায়ী নেতারা, উদ্যোক্তা ও ব্যবসা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
