ঢাকা সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড

তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড

চট্টগ্রাম বহির্নোঙ্গরে তেলবাহী জাহাজ MT MEGHNA TRADER -এ অগ্নিকাণ্ড; আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, পবিত্র ঈদের দিন সকাল ৭টা ২৫ মিনিটে চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকায় অবস্থানরত তেলবাহী বাণিজ্যিক জাহাজ MT MEGHNA TRADER 0-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর প্রাপ্তির পরপরই বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’, কোস্ট গার্ড টাগ ‘প্রমত্ত’সহ কোস্ট গার্ডের একাধিক অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে। এ সময় জাহাজটির সর্বমোট ২২ জন ক্রুকে আগুনের ভয়াবহতা থেকে উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত