২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংক গতকাল একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ২টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল ডলার কেনা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে। ২০২৬ সালের জুন মাসে মোট ক্রয় করা হয়েছে ১০১ মিলিয়ন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৪১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।
