মার্কেন্টাইল ব্যাংকের আরও চারটি উপশাখা উদ্বোধন
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গ্রাহকের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি গতকাল বৃহস্পতিবার চারটি উপশাখা উদ্বোধন করেছে। উপশাখা চারটি হলো পিরোজপুরের স্বরূপকাঠীতে ‘মিয়ারহাট উপশাখা’, মাদারীপুরের শিবচরে ‘শিবচর উপশাখা’, ঢাকার কদমতলীতে ‘মেরাজনগর উপশাখা’ এবং ভোলায় ‘ভোলা বাংলাবাজার উপশাখা’। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপশাখাগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপব্যবস্থাাপনা পরিচালক অসিম কুমার সাহা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
