বাংলাদেশ ব্যাংকের ৩০০০ কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় ডাচ্-বাংলা ব্যাংকের অংশগ্রহণ
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের ৩০০০ কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় পুনঃঅর্থায়নের জন্য ডাচ্-বাংলা ব্যাংক একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এ স্কিমের আওতায় যোগ্য উদ্যোক্তারা বার্ষিক মাত্র ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থাানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
