জনতা ব্যাংকের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইনজীবীদের সঙ্গে সভা

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অর্থঋণ আদালতে ব্যাংকের চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ল’ ডিপার্টমেন্ট আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমন্বয় সভায় উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং ব্যাংকের প্যানেলভুক্ত আইনজীবীগণ অংশগ্রহণ করেন। এছাড়া প্রধান কার্যালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এরিয়া প্রধান, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টসমূহের উপমহাব্যবস্থাপকরাসহ ল’ ডিপাটমেন্টের নির্বাহী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি